এলোমেলো ভাবনা | সৈয়দ ইসমাইল হোসেন জনি

এলোমেলো ভাবনা
সৈয়দ ইসমাইল হোসেন জনি
পাপের ফল ফলায় যারা
পরের জমিন চাষ করে,
ছদ্মবেশী শয়তান তারা
উপরে সাধুর বেশ ধরে।
অবৈধ প্রেমে কামলীলায়
জারজ সন্তান জন্ম হয়,
যাকে তাকেই দেহ বিলায়
এটাই নৈতিক পরাজয়।
সৃষ্টির সেরা মানুষ হয়ে
কেনো করছো জঘন্য কাজ?
মুখে আল্লাহ্র নাম লয়ে
গায়ে জড়াস মিথ্যা লেবাস।
মানবতা থমকে দাঁড়ায়
অমানবিক এসব কাজে,
দেশের ভাবমূর্তি হারায়
মুখ দেখানো যায়না লাজে।
চলছো যারা পাপের পথে
তাদের কারো রেহাই নাই,
ক্ষমা পাইবেনা কোনমতে
এর সঠিক জবাব চাই।















