নওগাঁর পত্নীতলায় ইসলামী আন্দোলনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ আগষ্ট) পত্নীতলা সদর নজিপুর শহরের নতুনহাট মোড়ে হুমায়ুন কবির চৌধুরী মিলনায়তনে বেলা ১১টা নাগাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ পত্নীতলা থানার সভাপতি প্রভাষক মুহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।
এতে সংগঠনটির বিভাগীয়, জেলা ও থানা ও তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় সম্মেলনে বক্তারা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নির্বাচন কমিশন বাতিল , সংখ্যানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবি করেন।






























