খুলনায় এমইপি পলিমারের ইউপিভিসি পাইপ ও ফিটিংসের বিভাগীয় ডিলার সম্মেলন

খুলনায় এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন পণ্য ইউপিভিসি পাইপ ও ফিটিংসের খুলনা বিভাগীয় ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) নগরীর ইউনাইটেড ক্লাবে আয়োজিত এ সম্মেলনে আধুনিক প্রযুক্তিতে তৈরি পরিবেশবান্ধব ও টেকসই পাইপ ও ফিটিংস আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে নতুন পণ্যের লোগো উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইউপিভিসি পাইপ ও ফিটিংস বাজারে পরিচিত করা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর শকিল আলম চাকলাদার, সিএফও জেমস টুটুল মন্ডল, ডিজিএম (অপারেশন) তানভীর হাসান, উইনার টিমের হেড অব সেলস শেখ মোহাম্মদ আসলামসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার ডিলার ও ব্যবসায়ী প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নবউন্মোচিত ইউপিভিসি পাইপ ও ফিটিংসের গুণগত মান, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন প্রক্রিয়া এবং টেকসই প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, উন্নত কাঁচামাল ও সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রস্তুত এই ইউপিভিসি পাইপ ও ফিটিংস দেশের নির্মাণ ও অবকাঠামো খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

বক্তারা আরও বলেন, জল সরবরাহ, পয়ঃনিষ্কাশন ও বিভিন্ন অবকাঠামোগত কাজে ইউপিভিসি পাইপের ব্যবহার দিন দিন বাড়ছে। এই প্রেক্ষাপটে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন পণ্য পরিবেশবান্ধব, দীর্ঘস্থায়ী ও ক্ষয়রোধী হওয়ায় গ্রাহক ও নির্মাণ সংশ্লিষ্টদের কাছে দ্রুত আস্থা অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা জানান, এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড শুরু থেকেই মানসম্মত, নিরাপদ ও গ্রাহকবান্ধব পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। বাজারের চাহিদা ও সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানটি নিয়মিত নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী পণ্য নিয়ে কাজ করে যাচ্ছে। বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এমইপি পলিমারের এই নতুন ইউপিভিসি পাইপ ও ফিটিংস অচিরেই দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলবে এবং নির্মাণ শিল্পে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করবে।

ডিলারদের সঙ্গে প্রাণবন্ত মতবিনিময়, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা এবং মধ্যাহ্নভোজের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।