নেত্রকোনার ফতেপুর সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

নেত্রকোণা মদন উপজেলার ফতেপুর সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়, যা চলে বিকাল পর্যন্ত। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা গান, নৃত্য, আবৃত্তি, মাধ্যমে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ঁঅ্যাডহক কমিটির সভাপতি মোঃ সালা উদ্দিন চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে নিয়মিত সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল রহমান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী, তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে। লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের মানবিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে সহায়ক।” তিনি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি শাওলিন নাহার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল বারী, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান, ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,।

উপজেলা একাডেমি সুপারভাইজার জোসনা বেগম, ইউনিয়ন বিএনপি সভাপতি রহিছ উদ্দিন, সাধারন সম্পাদক বাদল , সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি, আলী হায়দার, বিভিন্ন গণমাধ্যমকর্মী, অভিভাবকবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।