ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যানবাহন ও নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে রাঙ্গামাটির যানবাহন ও নৌ-যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখের ১৭.০০.০০০০.০৩৪,৩৬,০১৭.২৫ (অংশ-২)-১০০ ও ১০১ নম্বর স্মারকপত্র এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের গত ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের ৩৫,০০,০০০০,০২০,০০৯.০১.২৬-৫২ সংখ্যক পত্রদ্বয়ের নির্দেশনার আলোকে নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে যানবাহন ও নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস, ট্রাক চলাচলে আগামী ১১ ফেব্রুয়ারি মধ্যরাত বারোটা থেকে ১২ই ফেব্রুয়ারি মধ্যরাত বারোটা পর্যন্ত যানবাহন ও নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা হতে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।