নেত্রকোণা -৪ আসনে দীর্ঘ ১৭ বছর কারা বন্দি থাকায় অবিস্মরণীয় বাবর

আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা জেলার ৫টি আসনের মধ্যে নেত্রকোণা-৪ আসন চলছে রাজনৈতিক হিসাব নিকাশ। এই নির্বাচনে অংশগ্রহণ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত

ধানের শীষ প্রতীকের বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হাটে-মাঠে চায়ের দোকানে উঠান বৈঠকে, মিছিল-সভায় গণসংযোগে জনসমর্থন অর্জন করছেন যেন একটি অগ্নিশিখা, যা মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী, জনগণের হৃদয়ে আশার আলো জ্বেলে উঠেছে।

দলীয় নেতাকর্মীরা জানান, তিনি তৃণমূল নেতৃবৃন্দ নিয়ে শোভাযাত্রা ও সভাসমাবেশের মাধ্যমে জনগণের মনে জায়গা করে নিয়েছে। যেন একটি অটল নদী, যা বাঁধা অতিক্রম করে সমুদ্রে মিশে যায়। তৃণমূল নেতৃবৃন্দ বলছেন,“নেত্রকোণা-৪ আসনে জনসমর্থনে ভোটের হিসাবে শীর্ষে আছেন মোঃ লুৎফুজ্জামান বাবর। জনগণের আস্থা ও নির্ভরযোগ্য জনধরদী, বিএনপির নিবেদিত প্রাণ।”

তাঁর রাজনৈতিক যাত্রা যেন এক সাহসের গাথা: দীর্ঘ ১৭ বছর কারা নির্যাতন সহ্য করে। আবারও তিনি জনগনের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য তিনি ভোটের মাঠে লড়ছেন। অত্যান্ত মেধাবী সৎ,ত্যাগী, সাহসী, কর্মীবান্ধব ও সুবক্তা হিসেবে ব্যাপক সুনাম রয়েছে তাঁর। তিনি একাধিক মামলা আসামি ছিলেন।

সারা জীবন রাজনীতিতে আত্ম নিয়োগ করে আজ তিনি সফল একজন রাজনৈতিক সংগঠক। নেত্রকোণা- ৪ আসনে সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিকল্প নেই বলে সাধারন জনগন জানান। তিনি অত্যন্ত সৎ, সাহসী ও ত্যাগী নেতা। মামলা হামলা হুমকি-ধমকিতে তিনি কোনদিন বিচলিত হননি।

তিনি দলের বিরুদ্ধে চুল পরিমানও নীতিহারা হননি কোনদিন। মদন উপজেলার দলীয় নেতাকর্মীদের তিনি গাছের মতো ছায়া দিয়ে আগলে রেখেছেন। নিজেকে অসৎকর্ম, দলবাজি ও দুর্নীতির বাইরে রেখে ব্যক্তিগত তহবিল থেকে গরীব-দুঃখী সাধারণ মানুষকে সাধ্যমত সাহায্য করে যাচ্ছেন প্রতিনিয়ত।

জনসেবা ও বিপদ-আপদে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করায় দ্রুত বাড়তে থাকে তাঁর জনপ্রিয়তা। হয়ে ওঠেন সব বয়সী মানুষের প্রাণের নেতা। জেলা জুড়ে পরিচিতি পান হাওর এলাকার ভাটি বাংলার খ্যাতি, মদন,মোহনগঞ্জ, খালিয়াজুরী উপজেলার গণ মানুষের নেতা তিনি। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রানিত হয়ে ছাত্র জীবন থেকেই বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত অধ্যবধি চুল পরিমানও বিচলিত হয়নি তিনি।

বর্ণাঢ্য রাজনৈতিক কর্মবীর বাবর বার বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে মেধার পরিচয় বহন করে আসছেন। মাঠের রাজনীতিতে বাবর কর্মীবান্ধব নেতা। তিনি যেখানেই যান, সেখানেই নেতাকর্মী ও সাধারণ মানুষ ছুটে আসেন। কর্ম আর মেধায় তিনি হাওর এলাকার উন্নয়নের রুপকার ও মজলুম জননেতা পরিণত হয়েছেন।

দীর্ঘ ১৭ বছর কারা বন্দি ও ফাঁসির রায়ের পর মুক্তি পেয়ে নতুন জীবন চলার লড়াইয়ের তিনি জনগণের মনে অবিস্মরণীয় হয়ে উঠেছেন।