পটুয়াখালীর কলাপাড়ায় দেড় শতাধিক জেলে পেল বৈধ সাইন জাল

পটুয়াখালীর কলাপাড়ায় দেড় শতাধিক জেলেদের মাঝে মৎস্য শিকারের লক্ষ্যে বৈধ (সাইন জাল) উপকরন বিতরন করা হয়েছে। এসময় মাছ ধরার জন্য ৭৫ হাজার মিটার জাল সহ প্রভৃতি সরঞ্জাম জেলেদের হাতে তুলে দেওয়া হয়৷
মঙ্গলবার শেষ বিকালে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের পায়রা হল রুমে এসব সামগ্রী বিতরন হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির।
বক্তারা বলেন, ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিতে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জেলেদের বীমার আওতায় আনতে জেলে বান্ধব সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান তারা।














