পঞ্চগড়ের ভজনপুর ইউনিয়নে স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে এলসিএস কর্মী নিয়োগ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থবছরে অনুন্নয়ন রাজস্ব বাজেটের গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ এর অধীন নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য লেবার কন্ট্রাক্ট সোসাইটি(এলসিএস) নারী কর্মী নিয়োগ করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকাল ১০টায় উপজেলার ভজনপুর ইউনিয়ন পরিষদ হলরুমে স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে এলসিএস ৬ জন নারী কর্র্মীকে নিয়োগ প্রদান করা হয়। এ নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন, উপজেলা এলজিইডির সার্ভেয়ার জয়নাল আবেদীন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আলামিন।
এসময় ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মসলিম উদ্দীন, ইউপি সদস্য মোঃ রিয়াজ উর রহমান, মোঃ কাজিম উদ্দীন, মো. মকবুল হাসেন, মো. শামসুল হক সরকার, মো. ইউসুব আলী, মো. আবির আলী, মো. তবিবর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য মোছা. লিপি আক্তার, মোছা. মুক্তা বেগম, মোছা. হালিমা খাতুন উপস্থিত ছিলেন।
এছাড়াও সাংবাদিক, এলসিএস সুপারভাইজার সহ এলজিইডির কর্মচারীবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুরো লটারি পদ্ধতি সবার সামনে উন্মুক্তভাবে সম্পন্ন হয়, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।
জানা যায়, উপজেলার সাতটি ইউনিয়নে তিন বছরের জন্য ৪১জন নারী কর্মী নিয়োগ দেওয়া হবে। এরই অংশ হিসেবে ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩৪ জন নারী এলসিএস কর্মী নিয়োগে অংশগ্রহন করেন। এর মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত ৬ জনের নাম ঘোষণা করা হয়।
নির্বাচিতরা হলেন, ওই ইউনিয়নের ভদ্রেশ^র গ্রামের আইবুল হকের মেয়ে আমেনা ও সাহাদৎ এর মেয়ে শাহিনা, ফকিরপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের মেয়ে আকলিমা, প্রধানগছ গ্রামের সকিন আলীর মেয়ে ফুলবানু, কুরনগছ গ্রামের নেজাম উদ্দিনের মেয়ে নাজমা এবং গনাগছ গ্রামের রজিফুলের মেয়ে রুপবান।
চেয়ারম্যান মো. মসলিম উদ্দীন বলেন, ‘এই ধরনের প্রকল্প শুধু রাস্তা মেরামত নয়, নারীর আর্থিক উন্নয়ন ও ক্ষমতায়নেরও একটি সুযোগ। এ নিয়োগ তাদের আত্মনির্ভশীল করে তুলবে এবং সামাজিকভাবে সম্মানজনক অবস্থান তৈরি করবে।’ তিনি আরও বলেন, এলজিইডির এমন উদ্যোগে অতিথিগণ সস্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

















