সুনামগঞ্জে হাওরে উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

সুনামগঞ্জের হাওর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও সার্বিক জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে ‘হাওড় এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ (HAERPIIP)-এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

​(১৮ আগস্ট ২০২৬) মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সুনামগঞ্জের আয়োজনে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২২৪, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি তাঁর বক্তব্যে বলেন, “হাওড়বাসীর দীর্ঘদিনের স্বপ্নের এই উড়াল সড়ক ও অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়িত হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। কৃষি ও অর্থনৈতিক ক্ষেত্রে সূচিত হবে নতুন সম্ভাবনার।”

​জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রাণী মোদকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:প্রকল্প পরিচালক (HAERPIIP)
​ফেরদৌস আহমেদ, সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী এলজিইডি মোহাম্মদ আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি ও সাবেক তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক, জেলা বিএনপির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব খান।

​বক্তারা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে দ্রুত ও মানসম্মত কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ জামালগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এলাকার সার্বিক সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।