ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পানিতে ডুবে নিহত রিপনের পরিবারকে অনুদান

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিহত রিপনের পরিবারের মাঝে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।

রবিবার (৩০ আগস্ট) বিকেলে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতাধীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অর্থায়নে নিহতের পরিবারের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম নিহত রিপনের পরিবারের সদস্যদের হাতে ২৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ইউপি সদস্য আমজাদ হোসেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, গত ৩১ জুলাই আকাশীল গ্রামের ফয়জুল ইসলামের ছেলে রিপন (১৯) টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যান।