এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষা সচিব আবদুল খালেক

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
সচিব পরিদর্শনকালে পরীক্ষার সার্বিক পরিবেশ, কক্ষ ব্যবস্থাপনা ও শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন।
এসময় কেন্দ্রে দায়িত্বরত সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ খবর নেন।
সচিব আবদুল খালেক বলেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সরকার কাজ করছে।
শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন।
পরিদর্শন শেষে কেন্দ্রের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।






























