কক্সবাজারের টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

র‍্যাব সূত্র জানায়, ১৮ এপ্রিল ২০২৬ তারিখ রাত ৮টা ৫০ মিনিটে র‍্যাব-১৫, কক্সবাজারের সিপিসি-১ এর একটি আভিযানিক টহলদল টেকনাফ মডেল থানার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত জিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি গফুর আলম (৩১)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত গফুর আলম টেকনাফ উপজেলার উত্তর নাজির পাড়া এলাকার আবুল হাসেমের ছেলে বলে জানা গেছে।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।