কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থীর সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

আসন্ন হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থীর সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হোসেনপুর উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের নেতাকর্মী ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী, কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য, হোসেনপুর উপজেলার কৃতি সন্তান মোঃ মাসুদ আলম এর সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩ মার্চ) বিকালে হোসেনপুর উপজেলা গোবিন্দপুর বাজারে ৬ নং ওয়ার্ড সভাপতি মোঃ বাচ্চু মিয়ার এর সভাপতিত্বে ও মোঃ সপন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ মাসুদ আলম।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া (হিমেল) গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জিয়া উদ্দিন, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সোহেল রানা, জেলা যুবদলের সদস্য আজাহারুল ইসলাম স্বপন, যুবদল নেতা নুরে আলম এরশাদ,।
ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ বুলবুল আহমেদ, ইউনিয়ন ছাত্রদল নেতা সাগর মিয়া, সাবেক ৫ নং ওয়ার্ড সভাপতি ও বর্তমান ইউপি সদস্য সিদ্দিক হোসেন, লাল মিয়া,ফরিদ মিয়া, মান্জু মিয়া, জিনারি ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম সহ বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের বাতিঘর উন্নয়নের নেতা , রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্তিশালী করে, দেশ এগিয়ে নেওয়ার জন্য ব্যাপক উন্নয়নমুলক কর্মকান্ডের মাধ্যমে বিপ্লব ঘটাতে হবে। ত্যাগী পরিক্ষিত অবহেলীত নেতাকর্মী সহ হোসেনপুর উপজেলার জনগণ কে সাথে নিয়ে ঐক্যবন্ধভাবে দুর্নীতিবাজ সহ সকল অপশক্তির বিরোদ্ধে দূর্বার প্রতিরোধ গড়ে তুলতে
হবে।
বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতা দেখিয়ে বার বার ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন যাবৎ আমাদের দলীয় পরিক্ষিত ত্যাগী নেতাকর্মীদের উপর বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে।


















