কিশোরগঞ্জের হোসেনপুরে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

কিশোরগঞ্জের হোসেনপুরে তিন বারের সফল প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকালে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির এবং সকল সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গোবিন্দপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ বাচ্চু মিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের সম্মানিত সদস্য মোঃ মাসুদ আলম।

এসময় উপস্থিত ছিলেন সাবেক হোসেনপুর উপজেলা ছাত্রদল সভাপতি ও গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া (হিমেল) গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জিয়া উদ্দিন, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সোহেল রানা, জেলা যুবদলের সদস্য আজাহারুল ইসলাম স্বপন, যুবদল নেতা নুরে আলম এরশাদ,।

গোবিন্দপুর ইউনিয়নের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ফখরুল ইসলাম শরিফ, ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ বুলবুল আহমেদ, ইউনিয়ন ছাত্রদল নেতা সাগর মিয়া, সাবেক ৫ নং ওয়ার্ড সভাপতি ও বর্তমান ইউপি সদস্য সিদ্দিক হোসেন, লাল মিয়া,ফরিদ মিয়া, মান্জু মিয়া, সুমন চন্দ্র সালাম শহীদ শাহিন, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা।