কুমিল্লায় বসতঘরে অগ্নিকাণ্ডে নববধূ পুড়ে ছাই!

কুমিল্লার বরুড়ায় বসত ঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় ইয়াসমিন আক্তার (২১) এক নববধূর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৫ টা ৪৫ মিনিটে বরুড়ার ঝলম ইউনিয়নের ডেউয়াতলী গ্রামে আলতাফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন রেজাউলের স্ত্রী। দুই মাস আগে তাদের বিয়ে হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার আসাদুজ্জামান।
তিনি জানান, ভোর ৬ টায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। পুড়ে যাওয়া বসত ঘর থেকে ইয়াসমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনার সময় তার স্বামী মসজিদে ছিল। তবে কিভাবে অগিকাণ্ডের সূত্রপাত হয়েছে তাৎক্ষনিক ভাবে নিশ্চিত হতে পারেনি। বসত ঘরে বিস্ফোরিত গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখছি।
















