ঠাকুরগাওয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু

ঠাকুরগাওয়ের পীরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে সহরাব (৪০) নামে এক জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারী) উপজেলার পৌর শহরের জগথা সদ্দার পাড়ায় এ ঘটনা ঘটে। সহরাব ঐ গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে ভুট্টা ক্ষেতে পানি নেওয়ার জন্য বাড়ির পার্শ্বে বিদ্যুৎচালিত সেচ পাম্প চালু করার সময় বিদ্যুতের সংস্পর্শে আসে সহরাব। সেসময় সে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাঁর পরিবারের টের পেয়ে তাকে পীরগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





















