দিনাজপুরে নিজের উপার্জনের পাশাপাশি জ্ঞানের আলো ছড়িয়ে নারীদের স্বাবলম্বী করছেন বর্ণি আহমেদ

নিজের উপার্জনের পাশাপাশি অন্যদের মাঝে রন্ধনশিল্প ও বেকারি আইটেমের নিখুঁত প্রশিক্ষণ এর মাধ্যমে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে নারীদের স্বাবলম্বী করে তুলছেন উত্তরবঙ্গের প্রশিক্ষক নাহারস কিচেন এর স্বত্বাধিকারী বর্ণি আহমেদ।
(২৩ আগস্ট) দিনাজপুর শহরের বাহাদুর বাজারে নাহার্স কিচেন এই প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে কেক ও বিভিন্ন অথেন্টিক আইটেমের ঘরের সাধারণ খাবারকে কীভাবে আকর্ষণীয় ও বাণিজ্যিকভাবে উপস্থাপন করা যায় পাশাপাশি অত্যাধুনিক ফ্রোজেন ক্লাস এর মাধ্যমে হোমমেড খাবার ফ্রিজে প্রায় দুই মাস পর্যন্ত প্রিজার্ভ করে খাওয়ার পদ্ধতি শেখানো হয়।
এসময় প্রশিক্ষনার্থীদের বলেন, বর্ণি আপুর কাছ থেকে প্রশিক্ষণ পেয়ে আমাদের জীবনটাই বদলে গেছে। তিনি শুধু হাতে-কলমে রান্নাই শেখাননি, প্রতিটি বিষয় এত সহজ ও আন্তরিকতার সাথে বুঝিয়েছেন যে যে কেউ খুব সহজে তা রপ্ত করতে পারে। তাঁর শেখানো বেকারি আইটেম ও ফ্রোজেন ক্লাসের কারণে আজ আমরা বাড়িতেই পারফেক্ট খাবার তৈরি করতে শিখেছি।
প্রশিক্ষক বর্ণি আহমেদ এর মন্তব্য, আমি নিজে প্রশিক্ষণ নিয়ে যখন ভালো ব্যবসায়িক সাফল্য পেলাম, তখন মনে হলো এই দক্ষতা শুধু আমার নিজের মধ্যে আটকে রাখা উচিত নয়। আমার ইচ্ছা ছিলো আমার মতো অন্য নারীরাও যেন স্বাবলম্বী হতে পারেন, ঘরে বসেই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন। তাই আমি আমার অর্জিত জ্ঞান, বিশেষ করে বেকারি ও ফ্রোজেন ক্লাসের অত্যাধুনিক কৌশলগুলো অন্যদের মাঝে ছড়িয়ে দিতে শুরু করি।














