দেশের উন্নয়ন একমাত্র বিএনপির দ্বারাই সম্ভব : এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

ইন্টারনেট সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার প্রতিশ্রতি এবং সহজলভ্য করার কথা উল্লেখ করে দিনাজপুর-৩ (সদর) আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দেশের উন্নয়ন একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপির দ্বারাই সম্ভব।

শুক্রবার (১২ জুন) রাত ৯ টায় দিনাজপুর চেম্বার অব কমার্স মিলনায়তনে দিনাজপুর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন সদর উপজেলা শাখার আয়োজনে দিনাজপুর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন এর সাথে মতবিনিময় সভায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অব বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ শাফায়েত হোসেন সজিবের এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপোক্ত কথা বলেন।

অনুষ্ঠানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন দিনাজপুর সদর শাখার সভাপতি মোঃ জুয়েল আলম, সহ-সভাপতি শাহিন পারভেজ,সাধারণ সম্পাদক রায়হান শরীফ রানা, অ্যাসোসিয়েশনের সদস্য বৃন্দ ও ইন্টারনেট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।