নওগাঁয় বৃক্ষ রোপণ উদ্বোধন

সারাদেশের ন্যায় নওগাঁতেও বৃক্ষ রোপণের উদ্বোধন করা হয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সারা দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উদ্বোধনের অংশ হিসেবে নওগাঁয় বৃক্ষ রোপণ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে নওগাঁ জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজন এ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু।
এ সময় নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল হক, জান্নাত আরা তিথি, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ প্রমূখ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি সাংসদ জাহিদুল ইসলাম ধলু উপজেলা চত্বরে বৃক্ষ রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন।