নওগাঁর সাপাহার বাজারে আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নওগাঁর সাপাহার বাজারে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৭ মে) বেলা ১২টায় উপজেলার “হাট বাজার উন্নয়ন” প্রকল্পের আওতায় এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান এমপি।

এ সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বাজারের ব্যবসায়ীরা।