নবীন শিক্ষার্থীদের উপহার দিলেন জবি ছাত্রদল নেতা কাজীরফিকুল ইসলাম

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উপহার দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম।

আজ রবিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে গিয়ে নবীন শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন তিনি।

এ সময় নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন ছাত্রদলের এই নেতা। তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

কাজী রফিকুল ইসলাম রফিক বলেন, “নবীন শিক্ষার্থীরা আমাদের বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাণ। তাদের পথচলা সুন্দর ও সফল হোক এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে আমরা পাশে থাকার চেষ্টা করব। একই সঙ্গে সবাইকে পড়াশোনার পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।