নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ

সারা দেশে একটি নিষিদ্ধ সংগঠনের উসকানিতে পরিকল্পিত নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে রাঙামাটি জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কাঠালতলীস্থ দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, যেখানে নৈরাজ্য দেখবেন, আওয়ামী সন্ত্রাসীদের সেখানেই নিজ দায়িত্বে প্রতিহত করবেন। আমারা বা রাতের অন্ধকারের ভোট বিহীন নির্বাচিত সরকার না।
জনগণ বিপুল ভোটে নির্বাচিত হয়ে এই সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। জনগণের জান-মাল রক্ষার দায়িত্ব নিয়েছে। সকল নৈরাজ্য প্রতিরোধে নেতা-কর্মীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।






























