নেত্রকোনার দুর্গাপুরে খেলাফত মজলিস এর জনসভায় আল্লামা মামুনুল হক

ফ্যাসিবাদ সরকারের আমলে ছাত্র জনতাকে নাগরিক অধীকার,ভাতের অধীকার খেকে বঞ্চিত করা হয়েছে,নাগরিক অধিকার সম্মান পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে গোটা বাংলাদেশকে একটি মৃত্যুপুরিতে পরিনত করেছে বাংলার ঘরে ঘরে গুম খুন হত্যাকান্ড চালানো হল এই অবস্থায় গোটা বাংলার সন্তান হারা বাবা মায়ের আহাজারিতে বাংলার আকাশ বাতাস ভাড়ি হয়ে উঠেছিল।
এই পরিস্থিতিতে এদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল স্কুল কলেজ মাদ্রাসা থেকে আমাদের সোনার সন্তানেরা রাজপথে নেমে এল জুলুম শাষন আর সৈরাচারের বিরুদ্ধে গোটা বাংলাদেশে এক অভুতপুর্ব জাগরণ শুরু হল। এই জাগরণের মধ্যদিয়ে কয়েক হাজার আমার সোনার সন্তানেরা শহীদ হল ত্রিশ হাজারেরও বেশী আহত হয়েছে জীবনের ঝুকিতে পড়েছে তারা এভাবেই জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলার মানুষ নতুন করে স্বাধীনতার সাদ পেল।
আর বাংলার মাটিতে আর কোন ফ্যাসিবাদ ফিরে আসবেনা বা আসতে দেয় হবেনা। বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনার দুর্গাপুর সরকারী কলেজ পাঠে ১১দলীয় জোটের নির্বাচনী জনসভায় আল্লামা মামুল হক তার বক্তব্যে এসব কথা বলেন। শেষে তিনি ১১দলীয় জোটের খেলাফত মজলিস নেত্রকোনা-১ আসন এর প্রার্থী গোলাম রব্বানীর রিক্সা প্রতীকে ভোট প্রদানের আহবান জানান।
মৌ: রুহুল আমিন সিরাজী ও মৌ: আব্দুর রহমান আকন্দ’র যৌথ সঞ্চালনায় ১১দলীয় জোটের খেলাফত মজলিস নেত্রকোনা-১ এর এর প্রার্থী গোলাম রব্বানীর সভাপতিত্বে অনান্যদের মধ্যে বক্তব্য দেন কলমাকান্দা জামায়াতে ইসলামীর সভাপতি মৌ: আবুল হাসেম, এনসিপি’র কেনাদ্রীয় অন্যতম সংগঠক প্রিতম সোহাগ, খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহাম্মদ, পূর্বধলা-৫ আসনের প্রার্থী অধ্যাপক মাসুম মোস্তফা,জাবি সাবেক ছাত্র শিবির সভাপতি আব্দুল মতিন,কলমাকান্দার এনসিপি’র প্রধান সমন্নয়ক আহাম্মদ সফি,আবুল কালাম মোহাম্মদ কালা মিয়া, মৌ: আব্দুর রাজ্জাক প্রমুখ।






























