নেত্রকোনার মদনে দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা

”মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা মদনে শুরু হয়েছে দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা।
শুক্রবার (১২ জুন) মদন উপজেলা অডিটরিয়ামে এসব প্রদর্শিত হয়। শিক্ষার্থীদের শুধু বইয়ের তাত্ত্বিক জ্ঞানে সীমাবদ্ধ না রেখে, হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা এবং ব্যবসায়িক চিন্তাভাবনা প্রসারের লক্ষ্যে এই বিশেষ মেলার আয়োজন করা হয়। ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর আওতায় আয়োজিত এই মেলায় ১৫টি স্টলে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী বিষয় প্রদর্শন করেন। সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রশাসন।
মেলায় মূলত তিনটি ক্যাটাগরিতে—স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং ইনোভেশন আইডিয়া তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, এসব প্রযুক্তির ব্যবহার মানুষের শ্রম লাঘব করবে এবং স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে সমাজের বিভিন্ন সমস্যার লাভজনক ও টেকসই সমাধান এনে দেবে।
এ মেলায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম, অনুষ্টানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক সুপার ভাইজার জোসনা বেগম। এ সময় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স যুক্ত হয়ে নেত্রকোনা -৪ আসনের মাননীয় এমপি লুৎফুজ্জামান বাবর সাহেব এ মেলার শুভ উদ্ধোধন করেন ও ছাত্র-ছাত্রীদের সাথে উদ্ভাবনের বিষয় এবং তাদের চিন্তা ভাবনা নিয়ে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক অফিসার শফিউল বারী,উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাকুর আহম্মেদ, নবাগত মদন থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন করিম, উপজেলায় জামায়াতের নায়েবে আমির রিয়াজ উদ্দিন, তদন্ত কর্মকর্তা অসিম কুমার, পল্লী ব্যাংক ম্যানেজার হুমায়ুন কবির স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে অতিথিরা ক্ষুদে বিজ্ঞানীদের প্রদর্শিত বিভিন্ন স্টল ও প্রজেক্ট ঘুরে দেখেন এবং বিজয়িদের মাঝে ক্রেস্ট ও সাটিফিকেট তুলে দেওয়া হয়।
এ সময় ইনভেশনের জন্য প্রথম পুরস্কার পায় ফতেপুর সৈয়দ আলীর উচ্চ বিদ্যালয় প্রজেক্ট প্রদর্শনের জন্য ২য় মদন শহীদ স্বরন্মীকা বালিকা উচ্চ বিদ্যালয় এবং স্মাট নগরি প্রদর্শনের জন্য ৩য় হয় জাহাঙ্গীর পুর সরকারি টি আমিন উচ্চ বিদ্যালয়।






























