নেত্রকোনার মদন গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক

নেত্রকোণা মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১ ও ৮ নং ওর্য়াড়ে পৃথক ভাবে উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে। বিকালে গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী সকাল বাজার মিছিলটি গ্রামের ভিতর দিয়ে ৮ নং ওয়ার্ড়ে মাথায় গিয়ে শেষ হয়।

পরে ওর্য়াড সভাপতি মোঃ আক্কাছের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন,উপজেলা সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম মিয়া,ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি আজিজুল হক,সেচ্ছাসেবক দলের নেতা এম এ লতিব।

অপর দিয়ে ১নং ওর্য়াড বিএনপি আয়োজনে উঠান বৈঠক অনুষ্টিত হয়।এতে ওর্য়াড বিএনপি সভাপতি হাইদুল মিয়া সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ওলামা দলের আহব্বায়ক দিদারুল ইসলাম রনি, সদস্য সচিব নাজমুল হাসান, জেলা যুবদলের সাবেক নেতা মোবাররক হোসেন, ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক অনিক আহম্মদ সম্রাট,।

সাবেক সভাপতি আমিনুল ইসলাম রুজেল,এস এম দিদারুল ইসলাম, শফিকুল ইসলাম,ওর্য়াড সাধারন সম্পাদক মোনায়েমসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উঠান বৈঠকে বক্তারা বলেন, আমরা আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আমাদের প্রাণের নেতা ভাটি বাংলার উন্নয়নে রুপকার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য উদাত্ত আহ্বান করেন।