পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে আক্রান্ত হয়ে সেতারা বেগম নামে ৫৫ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ২ টার দিকে উপজোলার চাকামইয়া ইউপির পূর্ব চাকামইয়া গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত নারী ওই গ্রামের বাদশা হাওলাদারের স্ত্রী।
স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, সেতারা বেগম তার পালিত গরু নিয়ে নিজ বাড়ির পাশে খোলা মাঠে ঘাস খাওয়াতে যাচ্ছিলেন। এসময় বজ্রপাত ঘটলে তিনি সেখানে বিকট আওয়াজে আক্রান্ত হন এবং অসুস্থ হয়ে পড়েন।
পরে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত (সেবক) মো. কবির হোসেন জানান, বুধবার পৌনে তিনটার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তিনি বজ্র আওয়াজে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মূলত বজ্রপাতেই তার মৃত্যু হয়েছে।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, বজ্রপাতে এক নারী মৃত্যুর খবর পেয়েছি। তার বিষয়ে বিস্তারিত জানতে খোঁজ নেওয়া হচ্ছে।














