পটুয়াখালীর কলাপাড়ায় হঠাৎ ঝড়ে ঘর উড়িয়ে নেয়া ৪ পরিবার পেলো সরকারি সহায়তা

পটুয়াখালীর কলাপাড়ায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি উড়িয়ে নেওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে এসব ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ঢেউটিন ও শুকনো খাবার প্রদান করা হয়।

ক্ষতিগ্রস্থদের মধ্যে চাকামইয়া আল মদিনা এতিমখানা ও বোর্ডিং, নীলগঞ্জ ইউপির সলিমপুরে নির্মল বিশ্বাস ও বিমল বিশ্বাস, নবাবগঞ্জের আব্দুল মান্নান বয়াতি ও অপূর্ব হালদার মাধব এবং মরিয়ম বেগমকে ঢেউটিন ও শুকনো খাবার প্রদান করা হয়ছে।

পুরোপুরি ঘর বিধ্বস্ত ক্ষতিগ্রস্তদের মধ্যে ২ বান্ডিল
ঢেউটিন, ১০ কেজি চাল, ১ কেজি সয়াবিন,মসুর ডাল, লবণ চিনি ও একাধিক মসলাসহ প্রভৃতি খাদ্য উপকরণ বিতরণ করা হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ উপস্থিত থেকে এসব সহায়তা প্রদান করেন।

কলাপাড়া উজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে সরকারিভাবে শুকনো খাবার ঢেউটিন বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ জানান, ২৮ এপ্রিল মঙ্গলবারের হঠাৎ ঝরে বেশ কিছু ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। আমরা এখনো খোঁজ নিয়ে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করছি।

তিনি বলেন, প্রতিদিন এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যেই আমরা সরকারের পক্ষ থেকে শুকনো খাবার এবং ঢেউটিন বিতরণ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক ব্যক্তিকে সরকারিভাবে সহায়তা প্রদান করা হবে। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করছি।