বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দেখতে চান এলাকাবাসী

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) নব নির্বাচিত সাংসদ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবারকে এবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকার জনগণ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ লাখ ২০ হাজার ৯৬১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মোট ভোট কেন্দ্র ১৫০টির সবগুলো কেন্দ্রেই উল্লেখযোগ্য ভোট পেয়ে পাশ করেছেন।

তিনি এই আসন থেকে এর আগে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৯১ সালে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।১৯৯৬(ফেব্রুয়ারী) তিনি নির্বাচিত হন। ১৯৯৬ (জুন) সালে তিনি দলীয় নিমিনেশন না পেয়ে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করে আওয়ামীলীগের প্রভাবশালী প্রার্থী আব্দুল মমিনের সাথে তীব্র প্রতিদ্বন্দিতা করে পরাজিত হন।

২০০১ সালে তিনি আবার বিএনপি থেকে সংসদ হিসাবে নির্বাচিত হন। তিনি ২০০৬ সাল পর্যন্ত সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।

২০২৬ এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আল হেলাল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৮৪০ ভোট।

তিনি দীর্ঘদিন কারাবাস থাকার পরও নেতাকর্মীদের তার প্রতি এত ভালোবাসা এই প্রমান করে তিনি একজন পরীক্ষিত নেতা । এলাকার ও দেশের মানুষের উন্নয়নই তার একমাত্র স্বপ্ন।

এলকাবাসী এবার লুৎফুজ্জামান বাবারকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দেখতে চান। এটি মদন –মোহনগঞ্জ-খালীয়াজুরী মানুষের প্রাণের দাবী।