ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপির মতবিনিময়

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের মগটুলা ইউনিয়ন বিএনপির দলীয় নেতৃবৃন্দের একমত বিনিময় সভা অনুষ্টিত হয়। বুধবার মাগরিব নামাযের পরে(মাইজবাগ বাজার দলীয় কার্যালয়ে) এক জরুরি সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ ফরহাদ উদ্দিন আকন্দ।
উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ এমপির দিক নির্দেশনায় উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আমিরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।এসময় অন্যান্যদের মাঝে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহবায়ক একেএম হারুন অর রশিদ হারুন, যুগ্ম আহবায়ক আতিকুর রাজ্জাক ভুইয়া হীরা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন।
এছাড়াও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন নয়ন, যুগ্ম আহবায়ক অলি আহমেদ সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
অনুষ্টান পরিচালনা করেন মগটুলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ শামছুল হুদা দুলাল। অপরদিকে মতবিনিময় শেষে (ময়মনসিংহ-কিশোরগঞ্জ) মহাসড়কের মাইজবাগ বাজারে মিছিল বের করে দলীয় নেতৃবৃন্দ।






























