মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি খালেদা

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার মহানগর নাট্যমঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
শনিবার বেলা সাড়ে ১১টায় চেয়াপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সকাল ১০টা থেকে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে বেলা ১১ টায় সমাবেশস্থলে পৌঁছার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার।
সমাবেশে ১৯৭১ সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছাড়াও দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।






























