যশোরের রাজগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষার সূচনা

সারাদেশের মতো যশোরের মনিরামপুর উপজেলাতেও মঙ্গলবার (২১ এপ্রিল) শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। উপজেলার রাজগঞ্জ এলাকায় ২টি এসএসসি ও ১টি দাখিল পরীক্ষাকেন্দ্রে প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।

পরীক্ষার পুরো সময়জুড়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বহিষ্কারের খবর পাওয়া যায়নি। কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি মনিটরিংয়ে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে বোর্ড কর্তৃক নিয়োগপ্রাপ্ত ভিজিলেন্স টিমও কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করেন।

কেন্দ্র সচিবেরা দায়িত্বশীলতার সঙ্গে পরীক্ষার কার্যক্রম পরিচালনা করেন। পরীক্ষা চলাকালে মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
রাজগঞ্জের শিক্ষাঙ্গনে প্রথম দিনের এ সফল ও নকলমুক্ত পরীক্ষায় অভিভাবক, শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে।