যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়ছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে অত্র বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন- অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল (তুষার)।
সিনিয়র সহকারি শিক্ষক মোঃ নুরুল ইসলামের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- বিএনপির সিনিয়র নেতা আলহাজ মোঃ কফিল উদ্দিন, সমাজসেবক আব্দুস সাত্তার, সাবেক ব্যাংকার আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সহসভাপতি মুতালেব গাজী, সহকারি অধ্যাপক আমিনুর রহমান সাগর, রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব রশিদ, ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইকরামুল হোসেন প্রমূখ।
এছাড়া রাজগঞ্জের পাশর্^বর্তী এলাকার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপসিস্থত ছিলেন। এরআগে কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বার্ষিক পরীক্ষায় সকল শ্রেণির প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দরা।
এদিন বিদ্যালয়ে উপস্থিত সকল অভিভাবকদের অভিনন্দন জানান অতিথি এবং শিক্ষকরা। রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় উপজেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এলাকায় মনোরম ও সুন্দর পরিবেশে সুনামের সঙ্গে দীর্ঘদিন যাবত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি।





























