রুপগঞ্জের একটি বাড়িতে বিস্ফোরণে ধসে পড়েছে দেয়াল, আহত ২

নারায়ণগঞ্জের রুপগঞ্জের বরাবো এলাকায় একটি দোতালা বাড়ির একপাশের দেয়াল বিস্ফোরণে ধসে পড়েছে।
এঘটনায় আহত হয়েছে ২ জন। আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ভবনটি ঘিরে রেখেছে।
নারায়ণেগঞ্জের পুলিশ সুপার মইনুল হক জানান, এঘটনায় কোনো নাশকতা বা জঙ্গি সম্পৃক্ততা আমরা এখনো পাইনি। প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাসের লাইন থেকে এ দুর্ঘটনাটি ঘটেছে।
তিনি জানান, বিস্ফোরণের বিস্তারিত কারণ অনুসন্ধানে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
















