র্যাব এর অভিযানে দুই মাদক কারবারি আটক

র্যাব-৫, সিপিসি-৩,এর অভিযানে ৪৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি কে নওগাঁর বদলগাছীতে আটক করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, জয়পুরহাট র্যাব-৫, সিপিসি-৩, এর চৌকস দল ১০ মার্চ বিকেল ৪ টায় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন মথুরাপুর এলাকা হতে অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল গাফফার ও মো রাজু আহমেদ আটক করেন ।
আটককৃতরা হলো, বদলগাছী উপজেলার মথুরাপুর গ্রামের জহির উদ্দিন সোনার এর ছেলে আব্দুল গাফফার এবং নওগাঁ সদর থানার রাইঝুর এলাকার শুকুর আলীর ছেলে রাজু আহমেদ ।
র্যাব আরো জানায়, আটক কৃত আসামীরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজু এর মাধ্যম জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।রবিবারও তারা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য বদলগাছী মথুরাপুর এলাকায় আসলে সবার উপস্থিতিতে উক্ত আসামিদের তল্লাশি করে তাদের নিকট থেকে নিষিদ্ধ মাদক’ ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
র্যাব ৫ এর অধিনায়ক জানান, গ্রেফতারকৃত আসামী কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।






























