সাতক্ষীরায় হ্যাচারীতে ব্যবহৃত কার্যকরী রং বিষয়ে হ্যাচারী মালিকদের সাথে মতবিনিময় সভা

হ্যাচারীতে ব্যবহৃত কার্যকরী রং বিষয়ে হ্যাচারী মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জতুন বাংলাদেশ লিমিটেডের আয়োজনে লেক ভিউয়ের যমুনা হলে শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় ব্যাকটেরিয়া ও মরিচা থেকে কিভাবে রং হ্যাচারিকে রক্ষা করে এবং অল্প রং দিয়ে কিভাবে বেশি এরিয়া রং করা যায় সে বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে মূল বিষয় উপস্থাপন করেন জতুন বাংলাদেশ লিমিটেডের ম্যানেজার টেকনিক্যাল সার্ভিস মোহাম্মদ ইসমাইল হোসেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জতুন বাংলাদেশ লিমিটেডের সেলস ম্যানেজার চয়ন মুখার্জি, খুলনা হ্যাচারির শেখ তানজিম কালাম তমাল, জে স্টার হ্যাচারির শেখ জাহাঙ্গীর হোসেন, আল আকসা হ্যাচারির মনিরুল ইসলাম, খাজা হ্যাচারির জাকির হোসেন, পদ্মা হ্যাচারির বকুল, সাইফুল ইসলাম, কক্সবাজার হ্যাচারীর শিবপদ, সোনারগাঁ হ্যাচারীর বাবুল মোল্লা, চিংড়ি বাংলা হ্যাচারীর তোতা প্রমূখ। মতবিনিময় সভায় হ্যাচারি মালিক ও জতুন বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






























