সাতক্ষীরার কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করে ঈদ আনন্দকে ব্যতিক্রমী আমেজে পরিণত করলো পৃথক দুটি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং সবুজ ও টেকসই পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ স্থানে ঈদুল আযহার আগের দিন ও পরের দিন গাছের চারা রোপন ও বিতরণ করে ঢাকাস্থ কলারোয়া উপজেলা সমিতি ও ক্লাইমেট এ্যাকশন এ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন।
ঢাকাস্থ কলারোয়া উপজেলা সমিতি আয়োজিত কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠের অনুরূপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আজগর আলী কাঞ্চন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয়তু, পাইলট হাইস্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, দৈনিক ইত্তেফাকের নির্বাচন ও রাজনীতি বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, সংরক্ষিত মহিলা আসনে বিএনপির এমপি সানজিদা ইয়াসমিন তুলির স্বামী ব্যাংকার ইলিয়াস হোসেন, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আলী হোসেন, সাংবাদিক মাসুদ রায়হান পলাশ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক কেএম আশরাফুজ্জামান পলাশ, ইঞ্জিনিয়ার আসিফ ইকবাল চয়ন, জান্নাতুন নাহার পিয়া প্রমুখ।
অপরদিকে, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে পরিবেশবাদী সংগঠন ‘ক্লাইমেট এ্যাকশন এ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের গাছের চারা রোপন-বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মিজানুর রহমান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রেজাউল ইসলাম, আয়োজক সংগঠনের চেয়ারম্যান ও ডিক্যাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন, কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আক্তারুল ইসলাম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সিজিএম আসাদুজ্জামান মিলন, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার নিত্যনান্দ পাল, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ ফারুক হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আতিকুজ্জামান রিপন, ডিবিসি টিভির তানজিদ আহমেদ শাওন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, বিআরডিবি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি শিহাব মাসউদ সাচ্চু, রাজস্ব কর্মকর্তা আশরাফুজ্জামান বিগ্যান প্রমুখ।





























