সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. বাবলা

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নির্বাহী কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় লেকভিউয়ের যমুনা হলে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবুর সঞ্চালনায় নির্বাহী কমিটির নিয়মিত সভায় সংগঠনের সাংগঠনিক বিষয়সহ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা কামরুল ইসলাম ফারুক, সহ-সভাপতি মো. আব্দুর রব ওয়ার্ছি, তৈয়ব হাসান বাবু, অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, ফারহা দীবা খান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, মোহাম্মদ আলী সুজন, অর্থ সম্পাদক মো. আমিনুল হক, শরিফুজ্জামান বিপুল, আশরাফুল করিম ধনী, অধ্যক্ষ রেজাউল করিম, মীর তাজুল ইসলাম রিপন, রেবেকা সুলতানা, অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন, শেখ শফিক উদ-দ্দৌলা-সাগর, ডাক্তার মহিদার রহমান, মোঃ নুরুল হক, সিএম নাজমুল ইসলাম, আবুল কালাম আজাদ, আব্দুল গফফার, জিএম সালাউদ্দিন, শেখ সোহরাব হোসেন বাবু ও শামসুজ্জোহা বাবলু প্রমূখ।
সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাবেক সভাপতি জিএম নুর ইসলামের মৃত্যুতে ওই শূন্য পদে সকলের উপস্থিতিতে এবং সকলের সর্বসম্মতিক্রমে সংগঠনের নতুন সভাপতি হিসেবে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলাকে সভাপতি নির্বাচিত করা হয়।
নির্বাহী কমিটির নিয়মিত সভার আলোচ্য সূচির মধ্যে ছিল-বিগত সভার কার্যবিবরণী পঠন ও অনুমোদন, সভাপতি নির্বাচন প্রসঙ্গ, আয় ও ব্যয়ের হিসাব প্রদান, কলেজ শিক্ষক সমিতির নির্বাচনে ভোটে জয়লাভ করায় সংগঠনের দুইজন সদস্যকে সংবর্ধনা প্রদান, গঠনতন্ত্র সংশোধন প্রসঙ্গ, স্ট্যান্ডিং কমিটির কার্যবিবরণী, নির্বাহী কমিটির সংযোজন ও বিয়োজন প্রসঙ্গ ও বিবিধ বিষয় প্রসঙ্গে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানে নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির প্রয়াত সভাপতি ও সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী।
এসময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।






























