সাভারে প্রথমবারের মতো মশক নিধনে গাপ্পি মাছের পোনা অবমুক্ত করন কর্মসূচির উদ্ভোদন

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সাভার পৌর এলাকার উলাইলের কর্ণপাড়া মহল্লায় জলাবদ্ধ স্থানে গাপ্পি মাছের পোনা অবমুক্ত করণ করেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

মশা নিধনে পর্যায় ক্রমে সাভারের বিভিন্ন জলাবদ্ধ স্থানে গাপ্পি মাছের পোনা অবমুক্ত করণ করা হবে বলে জানিয়েছেন। ডা: সালাউদ্দিন বাবু এমপি।

এসময় সাভার পৌর প্রশাসক সাইফুল ইসলাম,সাভার পৌরসভার মেডিক্যাল অফিসার ডা.কাজী আয়শা সিদ্দীকা, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, সাভার পৌর স্বেচ্ছাসেবক দল নেতা মহিদুল ইসলাম শাওনসহ আরো অনেকে উপস্থিত ছিলেনদীর্ঘ দিন পৌরসভা সহ সাভারের বিভিন্ন এলাকায় মশা সহ ডেঙ্গু প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারনে অতিষ্ঠ সাভার বাসি।

বিশেষ করে সাভার পৌরসভার বিভন্ন এলাকায় মশার প্রকোপ বেশি হলেও পৌর প্রশাসন কোন কার্যকর ভূমিকা পালনে নিরব ছিলো। পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে সাভার পৌরসভা কতৃপক্ষের পক্ষ থেক, আজ মশা নিধনে গাপ্পি মাছের পোনা অবমুক্ত করন কর্মসূচি উদ্ভোদন করেন।

পর্যায় ক্রমে এই কর্মসূচি পৌর এলাকা সহ উপজেলা ঝুকিপূর্ণ অঞ্চল গুলোতে পোনা অবমুক্ত করন কর্মসূচি চলবে বলে জানান ১৯ আসনের সংসদ সদস্য ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।