সিলেটের বিশ্বনাথে অগ্নিকান্ডে বসত ঘরে পুড়ে ছাই, ইউএনও’র অনুদান প্রদান

সিলেটের বিশ্বনাথে ভয়াবহ অগ্নিকান্ডে হত-দরিদ্র একটি পরিবারের টিনসেটের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১২ আগষ্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দেওকলস ইউনিয়নের খাসজান গ্রামের নাহার মিয়ার বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।

খবর ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও গ্রামের লোকজন ছুটে এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এদিকে, অগ্নিকান্ডের খবর পেয়ে ১৩ আগস্ট বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের নিদের্শে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম। এসময় জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ ও ১৫ দিনের শুকনো খাবার সহায়তা তুলে দেন। সহায়তা প্রদানকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাশ উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার খাসজান গ্রামের হত-দরিদ্র নাহার মিয়া টিনশেডের ঘরে স্বপরিবারে বসবাস করে আসছিলেন। বুধবার রাতে হঠাৎ বিদ্যুৎ সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে সূত্রপাত ঘটে। এতে মুহুর্তের মধ্যে আগুন ঘরে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। তবে অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে আনার আগেই বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

এতে ঘরে থাকা আসবাবপত্রও আগুনে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য নাহার মিয়া বলেন, বুধবার রাতে হঠাৎ বসত ঘরে বিদ্যুৎ থেকে অগিকান্ডের সূত্রপাত ঘটে। এতে সত ঘরের আসবাবপত্র পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম বলেন, অগ্নিকান্ডে হত-দরিদ্র পরিবারের টিনসেটের বসত ঘর আগুনে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন সবসময় রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা দেওয়া হবে।