সিলেটের বিশ্বনাথে ‘বিজ্ঞান মেলা’র উদ্বোধন

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ‘বিজ্ঞান মেলা’র উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফিতা কেটে সপ্তাহব্যাপী ওই মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি।

‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্য’কে সামনে রেখে দেশব্যাপী শুরু হওয়া মেলায় বিশ্বনাথ উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১২টি স্টলের মাধ্যমে নিজেদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী প্রদর্শন করেন।

‘বিজ্ঞান মেলা’র উদ্বোধন শেষে স্টলগুলো প্রদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিষয়গুলোসম্পর্কে আলাপ-আলোচনা করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান, আইসিটি কর্মকর্তা শোয়েব আখতার, একাডেমিক সুপারভাইজার আব্দুল হামিদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সদস্য সুজিত দেব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুস সালাম প্রমুখ’সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।