সিলেটের বিশ্বনাথে হাঁস খেতে এসে একটি মেছো বাঘ লোহার খাঁজায় আটক

সিলেটের বিশ্বনাথে হাঁস খেতে এসে একটি মেছো বাঘ লোহার খাঁজায় বন্ধি হয়েছে। ১৪ আগস্ট শুক্রবার সকালে উপজেলার লামাকাজি ইউনিয়নের দুর্লভপুর গ্রামের সাহিদ আলী হাঁসের খামারের ফাঁদে মেছো বাঘটি ধরা পড়েছে।
জানাযায়, উপজেলার দুর্লভপুর গ্রামে সাহিদ আলীর র্দীঘ দিন ধরে একটি হাঁসের খামার রয়েছে।

বেশকিছু দিন তার খামারের কিছু হাঁস বাঘ খেয়ে ফেলেছে। বাঘের হাত থেকে হাঁসগুলো রক্ষার জন্য খামার ঘরের পিছনে র্দীঘদিন ধরে একটি লোহার খাঁচার মাধ্যমে ফাঁদ পেতে রাখেন খামারি। প্রতিদিনের ন্যায় ১৩ আগস্ট বৃহস্পতিবার রাতে খামারি খামারের ঘরের পিছনে ফাঁদটি পেতে রাখেন।

শুক্রবার ওই ফাঁদে হাঁস খেতে এসে মেছো বাঘটি আটকে পড়ে। বাঘ আটকের খবরটি সকালে এলাকায় ছড়িয়ে পড়লে মানুষজন বাঘটি দেখতে খামারে ভিড় করেন। খামার মালিক সাহিদ আলী জানালেন, দীর্ঘদিন ধরে খামারের হাঁস ধরে নিয়ে যাচ্ছিল বাঘ। এতে অনেক আর্থিক ক্ষতি হয়েছে। বাঘটি ধরার জন্য খামারের পিছনে ফাঁদ পেতে রাখি।

অবশেষে শুক্রবার সকালে ওই ফাঁদে বাঘটি আটকা পড়ে। খবর পেয়ে আশেপাশের গ্রামের উৎসুক মানুষ বাঘটি এক নজর দেখতে খামারে ভিড় জমান। বাঘ আটকের পর উপজেলা প্রাণী সম্পদ অফিস ও সিলেট বনবিভাগকে অবহিত করা হয়েছে।