স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিকল্পে স্কুল ও কলেজ ছাত্রীদের মাঝে স্যানিটারি সামগ্রী বিতরণ

মেয়েদের বয়ঃসন্ধিকালে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিকল্পে স্কুল ও কলেজের ছাত্রীদের নিয়ে কর্মশালা এবং বিনামূল্যে স্যানিটারি সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে চরনিখলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে ওই কর্মশালা ও স্যানিটারি সামগ্রী বিতরণ করা হয়। বিতরণের আগে চরনিখলা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় চরনিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার এবং চরনিখলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সানজিদা রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুসরাত বিনতে আনিছ, চরনিখলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাসান আলমগীর, সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চরনিখলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুফতী হাবিবুল্লাহ।
এদিকে বৃহস্পতিবার সকালে চরনিখলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে আলোচনা সভা শেষে সামগ্রী বিতরণের পর ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ,
উপজেলার সোহাগি স্কুল অ্যান্ড কলেজ, উচাখিলা স্কুল অ্যান্ড কলেজ ছাত্রীদের মাঝে বিতরণ করা হবে।




























