যুবদল নেতার মৃত্যুতে স্বেচ্ছাসেবক দলের শোক

বাংলদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন খান শাহিন আজ সকালে স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে অাসে।
জমাল-উদ্দিন খান শাহীনের মৃত্যুতে
গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুইয়া জুয়েল যৌথ বিবৃতিতে তাঁরা বলেন জামাল-উদ্দিন খান শাহীন ছিলেন সুশৃঙ্খল ও মার্জিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তার মৃত্যুতে দল হারালো একজন সাহসী এবং বলিষ্ঠ নেতৃত্ব। এই ক্ষত কখনো পূরণ হবার নয়। শোক বাণীতে তাঁরা মরহরুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।






























