বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার কিছু দূর্লভ ছবি

এক বর্ণাঢ্য সংগ্রামমুখর জীবন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মুক্তিযুদ্ধের নয় মাস তিনি গৃহবন্দি থেকেছেন।
সামরিক স্বৈরশাসনামলেও বেশ কয়েকবার তাকে কারানির্যাতন ভোগ ও গৃহবন্দি থাকতে হয়েছে। বারবার তার জীবনের ওপর ঝুঁকি এসেছে। অন্তত ১৯ বার তাকে হত্যার অপচেষ্টা করা হয়েছে।
জীবনের ঝুঁকি নিয়েও তিনি অসীম সাহসে তার লক্ষ্য অর্জনে থেকেছেন অবিচল।
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সফলতার সাথে দ্বিতীয় মেয়াদ পূর্ণ করে বর্তমানে তৃতীয় মেয়াদে দেশ পরিচালনা করছেন।
সরকারের গৃহীত পদক্ষেপে দেশবাসী আজ তার সুফল পাচ্ছে। অমিত সম্ভাবনার দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য গতিতে।
এই সফল রাষ্ট্রনায়কের ৭২তম জন্মদিন আজ। জন্মদিনে আওয়ার নিউজ বিডি’র পাঠকদের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু দূর্লভ ছবি প্রকাশ করা হলো :








































