বগুড়ার শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন

সারাদেশের ন্যায় বগুড়ার শিবগঞ্জেও উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ ক্রীড়া আয়োজনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস.এম. তাজুল ইসলাম, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিক, সদস্য সচিব রোকন-উদ-দৌলা রুবেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ, শিক্ষক তাজুল ইসলাম, হারুনুর রশিদ, রবিউল ইসলাম রবিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানায়, নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, সুপ্ত প্রতিভার বিকাশ এবং শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।





























