ঢাকা টেস্টের দল ঘোষণা, ইমরুল বাদ

ঢাকা টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন ওপেনার ইমরুল কায়েস। পুরোপুরি ফিট না হওয়ায় দলে নেয়া হয়নি তামিম ইকবালকেও।
সাকিব আল হাসানের নেতৃত্বে দলের বাকি সদস্য হলেন সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাইম হাসান, আরিফুল হক, খালেদ আহমেদ এবং সাদমান ইসলাম। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচ জেতায় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।
টাইগার ১৩ সদস্যের দল: সাকিব আল হাসান,মুমিনুল হক, সৌম্য সরকার,সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মেহেদি হাসান মিরাজ, আরিফুল হক ও সৈয়দ খালেদ আহমেদ।



























