হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে তোফায়েল

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুকের নিচের দিকে ব্যথা অনুভব করায় গত বৃহস্পতিবার (০২ মে) তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্কয়ার হাসপাতালের কার্ডিওলোজি বিভাগের চিফ কনসালট্যান্ট ডা. মো. তৌহিদুজ্জামান।
তিনি জানান, পরীক্ষায় তোফায়েলের রক্তে সংক্রমণ ধরা পড়েছে। তার অবস্থা উন্নতির দিকে। তার পুরোপুরি জ্ঞান আছে, কথা বলতে পারছেন। রক্তচাপ ও পালসও ঠিক আছে।
সংসদ সদস্য তোফায়েল আহমেদ ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য।






























