মঠবাড়িয়ায় ডিবি পুলিশের হাতে ইয়াবা সহ যুবক গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পূর্ব ফুলঝুড়ি এলাকা থেকে ২০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা সহ দুলাল খলিফা (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রবিবার (৯ জানুয়ারি) রাত ১১ টার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুলাল ধানিসাফা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আঃ আজিজ খলিফার পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলা দক্ষিণ গোয়েন্দা শাখার (ডিবি) এস আই হানিফ মোল্লা, এএসআই জাহাঙ্গীর হোসেন, এএসআই আলতাফ হোসেন সহ একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে মাদকসহ ওই আসামীকে গ্রেপ্তার করে।
মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার এম এ কুদ্দুস জানান, এ ঘটনায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।আসামীকে সকালে আদালতে সোপর্দ করা হবে।
















