ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৮

ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের অন্যতম মূলহোতা সহজডটকমের কর্মকর্তা মিজান ঢালীসহ আটজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কমলাপুর ও সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে র্যাব-৩।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর কমলাপুর ও সবুজবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে র্যাব-৩। এসময় তাদের কাছ থেকে অবৈধভাবে সংগ্রহ ও মজুদকৃত ট্রেনের টিকিট উদ্ধার করা হয়।






























