রংপুরের পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগল বিতরণ

রংপুরের পীরগঞ্জ উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্টির জীবনমান উন্নয়নে এগিয়ে এসেছে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’ এর আওতায় ছাগল ও উপকরন বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অফিস চত্তরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন। এ সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ফজলুল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হোসেনসহ প্রাণি সম্পদ অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ১’শ ৭৯ জন ক্ষুদ্র নৃ-গোষ্টির সুফলভোগী সদস্যের মাঝে ১টি করে ছাগল বিতরণ করা হয়।

















